দেশের অন্যতম একটি একাডেমিক সহশিক্ষা প্রতিষ্ঠান। স্বনামধন্য বিভিন্ন স্কুলের সিলেবাস অনুসারে সেরা প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের কোচিং করাতে অনুসরণ করা হয় সহজ ও প্রানবন্ত শিখন-শেখন কৌশল।
|
ব্যস্তময় মানুষের জীবন। এই শত ব্যস্ততার মাঝেও নিজ সন্তানকে পড়াতে বসতে মায়েদের ভুল হয় না। কিন্তু বই নিয়ে বসলেই শত অজুহাত আর অস্থিরতা এসে ভর করে সোনামনির কাঁধে। মস্তিষ্কের ধারণ ক্ষমতা ভালো হওয়া সত্বেও না পড়ার কারণে পিছিয়ে যায় আপনার সন্তান। তাই দুরন্ত শিশুর মধ্যে পড়ার আগ্রহটা জন্মতে হবে কৌশলেই। পড়ার সময়টুকু যেন সম্পূর্ণভাবেই তার উপভোগের হয়। তিরষ্কার নয় প্রশংসা করুন: আপনার শিশুর পড়ার আগ্রহ বাড়াতে প্রশংসা করুন। খারাপ করলেও মন ভেঙে দেবেন না বরং উৎসাহিত করবেন। একটু ভালো করলেই ভেরি গুড, থ্যাংক ইউ, হাততালি ইত্যাদি দিয়ে আনন্দ প্রকাশ করুন। দেখবেন সে আরও বেশি উৎসাহ পাচ্ছে। পড়ার সময়টুকু হোক আনন্দময়: পড়া যাতে একঘেঁয়েমি কোন ব্যপারে পরিণত না হয়। একটু পড়ার পর তার সঙ্গে খেলা করে নিন। হতে পারে সেটা পড়া বিষয়কই খেলা। এতে বাচ্চার খেলাও হলো আবার পড়াও হলো। শিক্ষার্থীদের বার বার প্রশ্ন করুন: বাচ্চার জানার আগ্রহ বাড়িয়ে তুলতে পড়ার ফাঁকে তাকে জানা বিষয়ে বার বার প্রশ্ন করুন। আর আপনার বাচ্চা যদি প্রশ্নের ঠিক উত্তর দেয় তাহলে তার উত্তরের বিপরীতে ভালোবাসা আর আদর দিন। সেইফ এডুকেশন ফ্যামিলি একটি স্বপ্নের নাম: শিক্ষক-শিক্ষার্থী-অভিবাবকদের সম্মিলিত স্বপ্ন বাংলা মায়ের দামাল ছেলে-মেয়েদের আলোকিত মানুষ হবার স্বপ্ন অন্ধকার ঘনীভূত, তবু স্বপ্ন দেখি, কারণ আমরা জানি অগণিত আলোর শিশু বাড়ছে অগোচরে । আমরা বিশ্বাস করি আপনার সন্তানের আগামী মানে দেশের আগামী, পৃথিবীর আগামী। আর এভাবেই আমরা আমাদের আগামী’র স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। মো. শাহাদাৎ ঢালী প্রতিষ্ঠাতা ও পরিচালক সেইফ এডুকেশন ফ্যামিলি |